বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বন্যার্তদের পাশে ইসলামী ঐক্যজোট স্বেচ্ছাসেবক টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের পাশে ইসলামী ঐক্যজোট স্বেচ্ছাসেবক টিম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর নির্দেশে বন্যা কবলিত কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যার্তদের মাঝে জরুরি খাদ্য বিতরণ করেছে ইসলামী ঐক্যজোটের স্বেচ্ছাসেবক দল।

গতকাল শুক্রবার (২৩ আগস্ট) ও আজ শনিবার (২4 আগস্ট) চৌদ্দগ্রামের যুক্তিখোলা ও উনকোট ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় স্বেচ্ছাসেবকরা আটকে কয়েকটি পরিবারকে উদ্ধার করে যুক্তিখোলা আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেন।

বিতরণ কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবক টিমের প্রধান ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সচিব মুফতী মুহাম্মদ খোরশেদ আলম,  কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মাওলানা মাহমুদুল হক হাফেজ্জী, কেন্দ্রীয় প্রচার সচিব মুফতী আনসারুল হক ইমরান, সাবেক ছাত্র নেতা মাওলানা ইলিয়াস হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্বেচ্ছাসেবক টিম প্রধান মুফতী মুহাম্মদ খোরশেদ আলম বলেন, চৌদ্দগ্রামের বন্যার বিষয়টি গণমাধ্যমে সেভাবে প্রচার হয়নি। তাই এখানে ত্রাণ বিতরণে সামাজিক সংগঠনসমূহের তৎপরতা আশানুরূপ নয়। এই কারণেই আমরা প্রথমে আমরা চৌদ্দগ্রামকে বেছে নিয়েছি। এখন ফেনীসহ অন্যান্য অঞ্চলেও বন্যার্তদের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ