বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডুপ্লেক্স বাড়ি জব্দ করে সরকারের জিম্মায় নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম বাড়িটি জব্দ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুর আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল, দুদক নারায়ণগঞ্জের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও দুদক কর্মকর্তারা।

দুদক নারায়ণগঞ্জের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২২ সালে ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করা হয়। বেনজীর আহমেদ দেশে থাকাকালীন মাঝেমধ্যে এখানে আসতেন ও রাত্রিযাপন করতেন।

এর আগে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন তৃতীয় দফায় বেনজীরের আরও বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেন আদালত। সেই তালিকায় এই বাড়িটি রয়েছে। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ