বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির এডহক কমিটি সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করে।

আজ ৬ জুলাই ২০২৪ শনিবার হতে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ৫ আগষ্ট ২০২৪ পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড; গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর ডঃ সুলাতানুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ডঃ  মোঃ হুমায়ুন কবীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিসরোডের গগনশিরীষ গাছ লাগিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির এডহক কমিটির যুগ্ম আহবায়ক প্রফেসর ডঃ মোঃ শহিদুল আলম সভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগ , সদস্য প্রফেসর ও পরিচালক ডঃ সাবরিনা নাজ, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট ও  সদস্য  প্রফেসর হাসানুর রহমান ,উদ্ভিদবিজ্ঞান বিভাগ,  প্রফেসর ডঃ মোঃ নাসিরুদ্দিন,উদ্ভিদবিজ্ঞান বিভাগ সহ প্রকৃতি ও মাটি মানুষ চ্যানেল আইয়ের প্রতিনিধিসহ পরিবেশ সচেতন মানুষ এই কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

দেশীয় ফলজবৃক্ষ সহ শোভাবর্ধন কারী পুষ্পিত বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচী সারাদেশ ব্যাপী চলমান থাকবে। আয়োজকবৃন্দ আশা পোষণ করেন যে, পরিবেশ সচেতন সকল নাগরিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে উদ্ভিদবিজ্ঞানীদের দেশব্যাপী গৃহীত এই কর্মসুচী ইকোসিস্টেমে রিস্টোরেশন লক্ষ্য অর্জনে গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে। বৃক্ষ রোপণ এই কর্মসূচীতে দেশীয় প্রজাতি বৃক্ষসহ দ্রুত বর্ধনশীল গাছ হিসেবে বাঁশ লাগানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশে বনাঞ্চল কম হলেও সামাজিক ও ব্যক্তি পর্যায়ে গাছ লাগানো বৃদ্ধি পাওয়ার ফলে মাথাপিছু গাছের সংখ্যা ৫০, যা পার্শ্ববর্তী দেশ ভারতের চাইতে বেশী। বৃক্ষরোপনের  এই উদ্যোগ সফল হলে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশ বাসযোগ্য হবে বলে মনে করেন আয়োজক সংগঠন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি এডহক কমিটি ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ