বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈশ্বরদীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ বন্ধু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

পাবনার ঈশ্বরদীতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দাশুড়িয়া এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঈশ্বরদী উপজেলার কালিকাপুর আজিমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে জিহাদ হোসেন (২৫), আনোয়ার হোসেনের ছেলে বিজয় হোসেন (২৫), ইলিয়াস হোসেনের ছেলে সিয়াম হোসেন (২৩), ভারইমারি গ্রামের মাসুম হোসেনের ছেলে শিশির ইসলাম (২২) ও ওয়াজ উদ্দিনের ছেলে শাওন হোসেন (২৪)।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, একটি প্রাইভেটকার দ্রুতগতিতে পাবনা জেলা শহরের দিকে যাচ্ছিল। ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া সুগারমিল এলাকায় আসার পর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায়। এতে প্রাইভেটকারটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে দুমড়েমুচড়ে যায় কারটি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। কারে থাকা আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে  দুই জন মারা যান। বাকিদের গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটিতে চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন। তারা সবাই বন্ধু।

নাঈম নামে প্রাইভেটকারের চালক ঢাকায় উবারে গাড়ি চালাতো। ছুটিতে গ্রামে এসে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন বলে নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ