বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ-হাসপাতালে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল আনুমানিক  ৮টার দিকে হাসপাতালের ২য় তলার স্টোর রুমে এ আগুনের সূত্রপাত হয়।

এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় আসপাশে অন্ধকার হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করেছে।

এবিষয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরের উপ-পরিচালক দীপক কুমার সাংবাদিকদের বলেন, হঠাৎ হাসপাতালটির ২য় তলার স্টোর রুমে আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার কুন্ডুলির সৃষ্টি হয়।

ওই স্টোর রুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। তবে, কীভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ