বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন: বৃষ্টির জন্য আহাজারি করে শত মানুষের কান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

সারাদেশে চলছে অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ। চলছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য নামাজ আদায় ও মহান আল্লাহর দরবারে দোয়া-মুনাজাত। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গার ঐতিহ্যবাহী ঈদগা মাদরাসা মারকাজ মসজিদ মাঠে মাদরাসার ছাত্র-শিক্ষক, ভাঙ্গা বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীকে নিয়ে বৃষ্টির প্রার্থনায় আল্লাহর দরবারে আহাজারি করেছেন স্থানীয় মুসল্লিরা।

এর পূর্বে শতশত মুসল্লিরা সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মাদরাসার মুহাদ্দিস মুফতি হোসাইন আহমেদ সিরাজগঞ্জী। প্রচন্ড খরতাপ উপেক্ষা করে শতশত মুসল্লিরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য আহাজারি করতে দেখা যায়।

শতকণ্ঠে প্রতিধ্বনি হয়ে উঠে- হে আল্লাহ দয়া করে, মেহেরবানী করে গুনাহগার বান্দাদের তোমার হাবিবের ওসিলায় মাফ এবং রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও। 

এ বিষয়ে হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা সবাই আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফ চাই এবং বৃষ্টির জন্য কান্না জড়িত কন্ঠে মোনাজাত করি। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং আসমানী- জমিনি সমস্ত মুসিবত দূর করে দিয়ে রহমতের বৃষ্টি দান করেন।

এদিকে ফরিদপুরের ভাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত দেখা গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ