রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ফরিদপুর জেলা শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠানকারী ইমামদের সম্মাননা প্রদান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম দের থেকে জেলা-বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ডিসেম্বর) সকাল সারে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার উপ-পরিচালক মো. সাহাবুদ্দীন এর সঞ্চালনায় ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।

অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন (এমএসএস) এর হাতে 'ফরিদপুর জেলা শ্রেষ্ঠ ইমাম' এর সম্মাননা স্মারক, সনদ পত্র ও চেক তুলে দেন। 

বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. সাখাওয়াত হোসেন জেলার ভাঙ্গা উপজেলার সন্তান। 


এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ফিল্ড অফিসার মো. রাসেল, সদর ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল্লাহ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ইউনুস মন্ডল, জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ সহ জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. আলম হোসেন। 

সবশেষে দেশ ও দেশের কল্যাণে মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা মো. তবীবুর রহমান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর উপ-পরিচালক মো. সাহাবুদ্দীন।

উল্লেখ্য যে, ২০১৭-১৮ অর্থবছর হতে ২০২২ ২৩ অর্থবছর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয় থেকে অংশ গ্রহণকারীদের মধ্য থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠান কারী ইমামদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক বিতরণ অনুষ্ঠান হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ