শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কি‌শোরগ‌ঞ্জে ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা শেরজাহানের মনোনয়নপত্র বা‌তিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

কি‌শোরগ‌ঞ্জে যাচাই-বাছাই‌য়ের দ্বিতীয় দি‌নে জেলার তিনটি নির্বাচনী আস‌নের ৪ প্রার্থীর ম‌নোনয়নপত্র বা‌তিল ক‌রে‌ছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বি‌কেল পর্যন্ত স্থ‌গিত করা হ‌য়ে‌ছে ৮ প্রার্থীর ম‌নোনয়ন।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থে‌কে ‌জেলা প্রশাস‌কের সম্মেলন ক‌ক্ষে তিন‌টি আসনের ম‌নোনয়নপত্র যাচাই-বাছাই ক‌রেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এ সময় কি‌শোরগঞ্জ-৪ আসনে মামলার তথ্য গোপন করায় ইসলামী ঐক‌্যজোট প্রার্থী মাওলানা শেরজাহান মো‌মেনের মনোনয়নপত্র বা‌তিল ঘোষণা করা হয়। স্থ‌গিত করা হয় দুজ‌নের।

হলফনামায় মামলার তথ‌্য গোপন করায় কি‌শোরগঞ্জ-৫ আস‌নে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী সুব্রত পা‌লের ম‌নোনয়নপত্র বা‌তিল ঘোষণা করা হয়। এছাড়া ত্রুটি পাওয়ায় এ আসনের ৮ প্রার্থীর ম‌ধ্যে পাঁচজনের ম‌নোনয়ন স্থ‌গিত করা হয়।

কি‌শোরগঞ্জ-৬ আসনে এক ভাগ ভোটা‌রের সই স‌ঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. সাহাবু‌দ্দি‌নের ম‌নোনয়ন বা‌তিল ঘোষণা করা হয়। এছাড়া তথ‌্য গোপন করায় এ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মু‌ক্তি‌জোট ম‌নোনীত প্রার্থী মো. আয়ুব হো‌সে‌নের মনোনয়নপত্র বা‌তিল ঘোষণা ক‌রেন রিটার্নিং কর্মকর্তা। স্থ‌গিত করা হয় একজ‌নের মনোনয়নপত্র।

যাচাই-বাছাই শে‌ষে এই তিন আসনে ২৪ জন প্রার্থীর ম‌ধ্যে ১২ জ‌নের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ