সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

নির্বাচনে অংশ নেওয়ায় ইসলামী আন্দোলনের দুই নেতাকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রতীক

সংগঠনের সিদ্ধান্ত ভঙ্গ করে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের জন্য মনোনয়ন জমা দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা শফকত হোসেন চাটগামী ও কক্সবাজার যুব আন্দোলন সাবেক সভাপতি মাওলানা ওসমান গণীকে অব্যাহতি দিয়েছে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

দলটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নীতি-আদর্শ পরিপন্থি এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত ভঙ্গ করে একতরফা পাতানো নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চট্টগ্রাম দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা শফকত হোসেন চাটগামী ও ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা ওসমান গণীকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘পাশাপাশি সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে তাদের কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এজন্য ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এই ৭ দিনের মধ্যে তারণ দর্শানো না হলে বহিস্কারাদেশ কার্যকর হবে।’

এর আগে, নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ডা. আক্কাস আলী সরকারকে উপদেষ্টা পরিষদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মুফতি রেজাউল করীম কুড়িগ্রামের ডা. আক্কাস আলী সরকারকে অব্যাহতি দেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ