শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

এবার শামীম ওসমানকে শোকজ করলো ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

শনিবার (২ ডিসেম্বর) তাকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। জানা গেছে, শামীম ওসমানকে রোববার (৩ ডিসেম্বর) আদালতে সশরীরে উপস্থিত হয়ে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীবের পাঠানো নোটিশে জানানো হয়, গণমাধ্যমের সচিত্র সংবাদ অনুযায়ী তল্লা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে মিছিল ও পথসভা হয়। যাতে বর্ণিত এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরূপ কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর ৬ (ঘ) এবং ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর থেকেই প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগের পাল্লা ভারী হচ্ছে। বিশেষ করে বার বার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। মন্ত্রী, একাধিকবারের সংসদ সদস্য, রাজনীতিতে জড়িয়ে পরা সরকারের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ খেলোয়াড়রাও বাদ পড়ছেন না।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ