সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ডিসেম্বরে শুরু হচ্ছে ফুলছোঁয়া মাদরাসার মাহফিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চাদপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হাজীগঞ্জ থানাধীন জামিয়া কুরআনিয়া ইমদাদুল উলুম ফুলছোঁয়া মাদরাসার আয়োজনে শুরু হচ্ছে ২দিনব্যাপী ওয়াজ মাহফিল।

সাধারণ মানুষের দ্বীন শেখার এই উন্মুক্ত পাঠশালা আগামী মাসের শুরুতে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১-২ ডিসেম্বর (শুক্র ও শনিবার ) অনুষ্ঠিত হতে যাচ্ছে আত্মশুদ্ধি ও আমলি প্রশিক্ষণের এই ইসলাহি ইজতেমা।

রাজধানী ঢাকার ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতি আবু সাঈদ (পীর সাহেব ফুলছোঁয়া) এর সভাপতিত্বে তাশরিফ আনবেন দেশবরেণ্য উলামা-মাশায়েখ ও ওয়ায়েজিনগণ। মাহফিলে ঈমান-আক্বিদা, অজু, গোসল ও নামাজের জরুরি মাসায়েলসহ সুরা-কেরাতের মশক ও নামাজের আমলি প্রশিক্ষণ প্রদান করা হবে।

মাদরাসার মুহতামিম মুফতি আবু সাঈদ আওয়ার ইসলামকে বলেন, মাহফিলটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও গুরুত্বপূর্ণ। দ্বীনের মৌলিক বিষয়াদি তালিম হবে। সবার প্রতি অংশ্র গ্রহণের অনুরোধ থাকলো। আমি স্থানীয় ওলামায়ে কেরামকে আহবান জানাচ্ছি মুসল্লি এবং সাধারণ মানুষকে নিয়ে উপস্থিত হওয়ার জন্য।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ