শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে শাইখে সানী হিসাবে নিয়োগ পেয়েছেন মুফতি মকবুল হোসাইন কাসেমী। তিনি জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার দীর্ঘদিনের নাজেমে তা'লীমাত ছিলেন।

আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন মুফতী মকবুল হুসাইন কাসেমীর জামাতা মাদরাসা দারুত তাকওয়া ঢাকার পরিচালক মুফতি রুহুল আমীন নোমানী।

পড়ুনবারিধারা মাদরাসা থেকে বিদায় নিলেন নাজিমে তালিমাত মুফতী মকবুল হুসাইন কাসেমী

তিনি জানান, ‘রাহবারে মিল্লাত আল্লামা নুর হোসাইন কাসেমী ( রহ.)- এর হাতে গড়া শাগরিদ, জামিয়া মাদানিয়া বারিধারার ৩৩ বছরের নাজিমে তালিমাত আল্লামা মুফতি মকবুল হোসাইন কাসেমীকে দেশবরেণ্য আলেম মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব পরিচালিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে শাইখে সানী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে’।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে তিনি শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে বুখারী ২য় ও তিরমিজি ১ম খন্ড দরস দিবেন মর্মে নিয়োগ পেয়েছেন।’

প্রসঙ্গত, সদ্য গত রমজানের মাঝামাঝি সময়ে মুফতী মকবুল হোসাইন কাসেমী বারিধারা মাদরাসা থেকে বিদায় নেন। তিনি এ মাদরাসায় দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা করেন। দীর্ঘ এই বছরগুলোতে তিনি জামিয়ার মালি ছিলেন। জামিয়াকে সাজিয়েছেন ফল-ফসল আর পত্র-পল্লবে।

তিনি ১৯৯০ সালে বারিধারা মাদরাসার খেদমতে যোগ দেন। খেদমতের প্রথম বছর তিনি তিরমিযি ১ম খণ্ড সহ অন্যান্য কিতাবাদী দরস দেন।

তিনি সিহাহ সিত্ত্বার সকল কিতাব পাঠদান করিয়েছেন, ২০১৩ সালে আল্লামা নুর হুসাইন কাসেমীর বোখারী আউয়াল শুরু থেকে শেষ পর্যন্ত জামিয়া মাদানিয়া বারিধারায় দরস দান করেছেন।

খেদমতের ৩ বছর পর ১৯৯৩ সালে তিনি বারিধারা মাদরাসার নাজিমে তালিমাত (শিক্ষা সচিব) এর দায়িত্ব লাভ করেন। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ