রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি

দেশের মোট শিক্ষার্থীর ১২ দশমিক ৪৬ শতাংশ পড়াশোনা করছে মাদরাসায়। এর মধ্যে কওমি মাদরাসায় ৬ দশমিক ৬১ শতাংশ এবং আলিয়া মাদরাসায় ৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘সোশিও-ইকোনমিক অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভে ২০২৩’ প্রতিবেদনে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী শিক্ষার্থীদের এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটির তথ্য চলতি বছরের মে মাসে হালনাগাদ করা হয়েছে।

বিবিএসের জরিপ অনুযায়ী, দেশের মোট শিক্ষার্থীর ৪৫ দশমিক ৮৪ শতাংশ সরকারি বা স্বায়ত্তশাসিত পà§