যাকারিয়া মাহমুদ, সাব-এডিটর-
দেশের রাজনীতিতে বেশ আলোচিত নাম পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ফ্যাসিবাদী আমলেও বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচনে নজর কাড়তে সক্ষম হয়। গত নির্বাচনেও দলটি আলোচনায় ছিল। এবার দলটি রাজনীতিতে নতুন করে শেকড় মজবুত করার কথা ভাবছে। এর অংশ হিসেবে ছাত্রী উইং গঠনের সিদ্ধান্তও নিয়েছে। এর মধ্য দিয়ে ইসলামী আন্দোলন দেশের রাজনীতিতে তাদের অবস্থান আরও মজবুত করতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ছাত্র উইং গঠনের কথা অনেক আগে থেকে আলোচনায় থাকলেও সম্প্রতি দলটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রচার ও দাওয়াহ সম্পাদক মাà
