বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। এখন পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে, এর মধ্যে আটবারই আওয়ামী লীগের দখলে ছিল আসনটি। ছিয়ানব্বইয়ের বিতর্কিত নির্বাচন ছাড়া বিএনপি কখনো আসনটি পায়নি। জাতীয় পার্টি একাধিকবার এই আসনে বিজয়ী হয়েছে। তবে এবার আওয়ামী লীগের অনুপস্থিতি এবং জাতীয় পার্টি সাংগঠনিকভাবে চুপসে যাওয়ায় নতুন সমীকরণ সামনে আসছে।
এবারের নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ১০ দলের প্রার্থী হয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিà