||বিশেষ প্রতিনিধি||
নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের শীর্ষ ইসলামি দলগুলো। তারা প্রত্যাশা করছে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সর্বাত্মক চেষ্টা করবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পরপরই ইসলামি দলগুলো পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানায়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের দলের পক্ষ থ