||নওমুসলিম মুহাম্মদ রাজ||
রাতের নিস্তব্ধতায় মাঝে মাঝে আমি নিজের বুকের ভেতরেই একটা প্রশ্ন ছুড়ে দিই আমি কি সত্যিই রাসূলুল্লাহ সা.কে ভালোবাসি, নাকি শুধু মুখে বলি? আমার এই প্রশ্ন যত গভীরে নেমে যায়, তত বেশি দেখি। আমাদের প্রজন্মের ভেতর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ‘নবীপ্রেম’ নামের এক অনন্য ধন। আমরা ব্যস্ত মিউজিক, সিরিজ, ক্লাব, হিপহপ, শর্ট ভিডিও, GF BF আর পাশ্চাত্য সংস্কৃতির গ্ল্যামার নিয়ে; আর সীরাতুন্নবী সা. আমাদের বুকের শেলফে থাকলেও হৃদয়ের শেলফে জায়গা পাচ্ছে না।
চোখ বন্ধ করলেই মনের পর্দায় ভেসে ওঠে মদিনার সেই মসজিদে নববীর দৃশ্য। মাটির মসজিদ, খেজুর গাছের গুঁড়ি à