সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাফেজা নারীদের উদ্দেশে ইবনে শাইখুল হাদিসের উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মোহাম্মাদ হুজাইফা ||

জামিয়া রাহমানিয়া আজিজিয়ার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, কোরআনের হাফেজ হওয়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। সবাই হাফেজ হতে পারে না। কোরআনে মহান আল্লাহ বলেছেন, কোরআন আমি নাযিল করেছি, এর সংরক্ষণও আমি করব। (সুরা হিজর, আয়াত : ৯)

তিনি বলেন, আজ যারা হাফেজা হলেন এই কোরআন তাদের জীবনে সঠিক পথ দেখাবে। কোরআনের মাধ্যমে তারা সঠিক পথ চিনতে পারবে। আমি আশা করছি, তারা ভালো আলেমা হবে। ভবিষ্যতে তাদের মাধ্যমে কোরআনের শিক্ষায় শিক্ষিত জাতি গড়ে উঠবে।

গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মিরপুর ২-এ অবস্থিত মাদরাসাতুল কুরআন লিল বানাতে হিফজ বিভাগের সমাপনী উপলক্ষে অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

মাদরাসা ক্যম্পাসে সকাল ৮টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া রাহমানিয়া আজিজিয়ার শিক্ষাসচিব মুফতি আশরাফুজ্জামান, তাকওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা গাজী ইয়াকুব, নূরানী জামে মসজিদের খতিব মুফতি হুসাইন আহমদ কাসেমি প্রমুখ আলেমগণ।

মাদরাসাটির পরিচালক মুফতি সাঈদ আহমাদ আওয়ার ইসলামকে জানান, চলতি শিক্ষা বছরে আলহামদুলিল্লাহ! আমাদের মাদরাসাতুল কুরআন লিল বানাত থেকে ২০ জন ছাত্রী হাফেজা হয়েছেন। এ উপলক্ষে অনুষ্ঠানে ছাত্রীদের হাতে উপহার তুলে দিয়েছেন মাদ্রাসার প্রধান নির্বাহী আলেমা রওহাতুল রেজওয়ান তামান্না।

মাদরাসার পরিচালক আরও জানান, ওই দিন কিতাব বিভাগে (ইবতিদাইয়া থেকে মেশকাত) সারা বছর ভালো ফলাফল অর্জনকারী ছাত্রীদেরকেও পুরষ্কার প্রদান করা হয়। ছাত্রীদের অভিভাকদেরও বই হাদিয়া দেওয়া হয়।

তিনি বলেন, চলতি শিক্ষা বছর আমাদের মাদরাসার ছাত্রী সংখ্যা ৩৫০ জন। এরমধ্যে হিফজ বিভাগে রয়েছে ১৩০ জন। ইনশাআল্লাহ সামনে আরও বাড়বে আশা করি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ