সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

বিকেলে প্রধান উপদেষ্টার সাথে হেফাজতসহ অন্যান্য ইসলামি দলগুলোর বৈঠক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপমহাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ও দেশের অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ফরেন সার্ভিস একাডেমীতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। 

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।  

বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিসের নেতৃবন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে মিলিত হবেন।  

হেফাজত মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, জমিয়ত মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী প্রমুখ উপস্থিত থাকবেন। 

বৈঠকে খেলাফত মজলিসের প্রতিনিধিত্ব করবেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এছাড়া, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারূফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, সাক্ষাৎ অনুষ্ঠানে দলটির প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান উপস্থিত থাকবেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ