সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

ঢাকায় হাসপাতালে আল্লামা সুলতান যওক নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী

|| হাসান আল মাহমুদ ||

রাজধানীর ধানমন্ডি-২ পপুলার হাসপাতালে ভর্তি আছেন আরবি সাহিত্যের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব, সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহির স্নেহধন্য ও বিশিষ্ট খলিফা, রাবেতায়ে আদবে আলমে ইসলামী বাংলাদেশের ব্যুরো প্রধান, চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী

আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন আল্লামা নদভীর খাদেম মুহাম্মাদ শাহেদুল ইসলাম।

তিনি জানান, গত বুধবার বার্ধ্যক্যজনিত অসুস্থতার কারণে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় আনা হয়। এরপর ধানমন্ডি-২ পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ হাসপাতালে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের হেড ডাক্তার এম. এম. জামান-এর চিকিৎসাধীনে আছেন।

খাদেম আরও জানান, আল্লামা সুলতান যওক নদভীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনতে আগামী  বৃহস্পতিবার লাগতে পারে। তবে, সবকিছু শারীরিক অবস্থার উপর নির্ভর করে বলেও উল্লেখ করেন খাদেম।

খাদেম বলেন, গত মে মাসের (২০২৪) ৫ তারিখে ফজরের নামাজের সময় মসজিদে যেতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান এবং হাড়ও ভেঙ্গে গিয়েছিল। তারপর অপারেশন হয়েছিল। এরপর শোয়া থেকে উঠতে পারেননি আর। এখন কথা বলতে পারেন। শোয়া থেকে ধরে তুলতে হয়। নিজে নিজে উঠতে পারেন না।

এদিকে আল্লামা সুলতান যওক নদভীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ