সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে লাগবে অনুমতিপত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক ইমতিয়াজ কাসেমী
দেওবন্দ প্রতিনিধি>>

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে দর্শনার্থীদের জন্য অনুমতিপত্র বা কার্ডের নিয়ম চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিবেশ শান্ত রাখতে এই ব্যবস্থা গ্রহণ করেছে মাদরাসা কর্তৃপক্ষ। এর ফলে এখন থেকে প্রতিষ্ঠানে প্রবেশের আগে নির্দিষ্ট নিয়ম মেনে কার্ড সংগ্রহ করে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের।

দারুল উলুম দেওবন্দ শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং এটি ইসলামের আদর্শিক দূর্গ এবং আলোকিত মানুষ তৈরির প্রাঙ্গণ। উপমহাদেশে ইসলামের ইমান-আমল রক্ষায় এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে এই প্রতিষ্ঠানটির ভূমিকা অনস্বীকার্য। এটি গত কয়েক শতক ধরে মুসলিম উম্মাহকে জ্ঞান ও দীক্ষা প্রদান করে আসছে, জন্ম দিয়েছে বহু আলেম, মুজাহিদ ও প্রভাবশালী মনীষী।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের জন্য কিছু নিয়মাবলি মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে-

১. প্রবেশের জন্য মাদরাসার অফিস থেকে কার্ড সংগ্রহ ও নির্ধারিত তথ্য পূরণ করতে হবে।
২. গেটে প্রবেশকালে পরিচয়পর্ব সম্পন্ন করে অনুমতিপত্র জমা দিতে হবে।
৩. নারীদের সাথে মাহরাম থাকা এবং শরয়ী পর্দা রক্ষা করা আবশ্যক।
৪. ভেতরে ছবি তোলা, ভিডিও ধারণ, টিকটক বা রিল ভিডিও তৈরি এবং ছাদে উঠা সম্পূর্ণ নিষিদ্ধ।
৫. দর্শনার্থীরা সর্বাধিক দু’ঘণ্টা অবস্থান করতে পারবেন এবং সন্ধ্যার আগে মাদরাসা ত্যাগ করতে হবে; সন্ধ্যার পর প্রবেশ নিষিদ্ধ।

প্রতিদিন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষ এই ঐতিহাসিক মাদরাসায় ভ্রমণ করেন। আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী লাইব্রেরি, আকাবিরদের মাকবারা, শত শত বছরের পুরোনো গ্রন্থভাণ্ডার।

মাদরাসা কর্তৃপক্ষের এই নতুন নিয়ম দর্শনার্থীদের জন্য প্রতিষ্ঠানটির পবিত্র পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ