সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হেফাজতে ইসলাম যশোর জেলা শাখার শানে রেসালাত সম্মেলন ২২ অক্টোবর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহিদুর রহমান, যশোর জেলা প্রতিনিধি:

হেফাজত ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার শানে রেসালাত সম্মেলন আগামী  ২২ শে অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওই দিন দুপুর ২টা থেকে যশোর জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুরু হবে সংগঠনিটর কেন্দ্রীয় ঘোষিত এই শানে রেসালাত সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা সাখাওয়াত হোসাইন ও হেফাজতে ইসলাম বাংলাদেশ কুষ্টিয়া সভাপতি মাওলানা আব্দুল হামিদ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন সংগঠনটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখবেন যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নায়েবে আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

এদিকে শানে রেসালাত সম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল বাদ মাগরিব জেলা কার্যালয় যশোর রেলষ্টেশন মাদরাসায় জেলা সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সহ-সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা নাজির আহমাদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা হামিদুল ইসলাম, মুফতী শামসুর রহমান, মুফতী হাফিজুর রহমানসহ যশোর সদর থানার সকল ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ  ২২ শে অক্টোবরের শানে রেসালাত সম্মেলন সফল করার জন্য তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ