|| হাসান আল মাহমুদ ||
বাংলাদেশে কুরআনের খেদমতে চাঁদপুরের অবদান অতুলনীয়। বিশুদ্ধভাবে কুরআন শিক্ষার মহান খেদমত আঞ্জাম দিয়ে চাঁদপুরকে দেশ ও দেশের বাহিরে গৌরবান্বিত করেছেন প্রখ্যাত তিন আলেম মনীষী। ইতিহাস তৈরী করা চাঁদপুরের সেই কৃতী তিন সন্তান হলেন- উজানী মাদরাসার প্রতিষ্ঠাতা প্রখ্যাত পীর হজরত ক্বারী ইব্রাহীম রহ., চাঁদপুর মুমিনবাড়ি মাদরাসার প্রতিষ্ঠাতা ক্বারী ইব্রাহীম রহ. এবং নূরানী পদ্ধতির আবিষ্কারক শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ.। বরেণ্য এ তিন আলেমের খেদমত ও মেহনতে বাংলাদেশে ইলমুল ক্বিরাআত তথা কুরআনের বিশুদ্ধ তিলাওয়াতের প্রসারতা লাভ করে।
বাংলাদেশের অন্যতম শীর্ষ মুফতি, জামিয়া রাহমানিয়া আজিজিয়া মোহাম্মদপুর, ঢাকা’র প্রধান মুফতি বহুগ্রন্থ প্রণেতা লেখক মুফতি হিফজুর রহমান- এর ভাষায়, ‘বাংলাদেশের বিভিন্ন জায়গাকে বিভিন্ন জিনিসের জন্য আল্লাহ পাক নির্বাচন করেছে। তন্মধ্যে ইলমে কে