সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

পরীক্ষা শেষে নাড়ির টানে বাড়ি ফিরছে মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| আদিয়াত হাসান ||

দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে ছুটিতে যাচ্ছে দেশের অধিকাংশ কওমি মাদরাসা।

গত সপ্তাহের মাঝামাঝি ও শেষের দিকে শুরু হয় দ্বীনি শিক্ষার সূতিকাগারখ্যাত কওমি মাদরাসাগুলোর দ্বিতীয় সাময়িক পরীক্ষা। পরীক্ষা শেষে ক্লান্তি ঝেরে নিতে এক সপ্তাহের মতো ছুটি পাচ্ছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তবে কিছু কিছু প্রতিষ্ঠানে চলমান অবরোধের  ঝামেলা এড়াতে চলতি সপ্তাহের মাঝামাঝিতে ছুটি দেওয়া হয়। এছাড়া কিছু প্রতিষ্ঠান আগামী সপ্তাহের মাঝামাঝিতে ছুটি হবে।

একসপ্তাহের মতো এই ছুটি কীভাবে কাটানো হবে? জানতে চেয়েছিলাম কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছে। তারা জানান, বন্ধের আগে আমাদেরকে উস্তাদগণ বেশকিছু পরামর্শ দিয়ে থাকেন বন্ধ কাটানোর বিষয়ে। উস্তাদগণ বলেছেন, ছুটিতে মা-বাবার খেদমত, প্রতিবেশীদের খোঁজ-খবর, প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন, এলাকায় দ্বীনি কাজের সার্বিক খোঁজ-খবর নেওয়াসহ নানা কাজে এই সময় অতিবাহিত করার জন্য। আমরা সেভাবেই ছুটি অতিবাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এদিকে, দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত থাকায় সতর্কতার সঙ্গে যানবাহনে চলাচলের আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন মাদরাসা শিক্ষক। তারা জানান, ছাত্ররা যেন বের হওয়ার সময় স্টুডেন্ট আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, প্রয়োজনীয় মোবাইল নাম্বারসহ জরুরি কাগজপত্র সঙ্গে নিয়ে বের হয়।

তাছাড়া কোনো অপ্রীতিকর অবস্থার মুখোমুখী হলে যেন ভরকে না গিয়ে স্বাভাবিক থেকে বিষয়গুলো সমাধান করে সেই আহ্বানও জানান তারা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ