সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

রামপুরায় ‘মদ ও নেশার কুফল এবং প্রতিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার রামপুরায় মাদানী মজলিস বাংলাদেশ’র ব্যবস্থাপনায় ‘মদ ও নেশার কুফল এবং প্রতিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ( ৭ অক্টোবর) জামিয়াতুল আস'আদ আল-ইসলামিয়া মিলনায়তনে প্রতিষ্ঠানটির পরিচালক, জামিয়া শারইয়‍্যাহ মালিবাগ নায়েবে মুহতামিম শায়খ মুফতী হাফীজুদ্দীন-এর সভাপতিত্বে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ।

সভায় দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সিনিয়র সাংবাদিক আলোচ্য বিষয়ে তথ্যবহুল আলোচনা পেশ করেন।

উপস্থিত ছিলেন রামপুরার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, সুধী সমাজ, মিডিয়া কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

অনুষ্ঠানে ‘মদ ও নেশার কুফল এবং প্রতিকার’ বিষয়ে প্রবন্ধ পাঠ করেন মাদানী মজলিস বাংলাদেশ’র  সদস্য মুফতী মোস্তফা কামাল।

বক্তব্য রাখেন, মুফতী লুতফুর রহমান ফারায়েজী )পরিচালক, তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।), মাওলানা মাহবুবুর রহমান (ইমাম ও খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, রামপুরা।), ক্যাপ্টেন এসএম হেলাল উদ্দিন (সিনিয়র সাংবাদিক), মশিউর রহমান, মুফতী মুহাম্মাদুল্লাহ ইয়াহ্ইয়া, (মুহাদ্দিস, জামিয়া ইকরা বাংলাদেশ।), বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আহসান উল্লাহ (রামপুরা), মুফতী আতাউস সামাদ ফরহাদ এবং মুফতী আরামান সাদিক রাহমানী প্রমুখ ।

বক্তারা তাদের বক্তব্যে মদ ও নেশার ভয়াবহ কুফল এবং পরিণতির নানা দিক তুলে ধরে মাদকতা প্রতিরোধে সরকার, জনপ্রতিনিধি, সমাজপতি, শিক্ষক, অভিভাবক এবং ওলামায়ে কেরামকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

দুপুর ১২ টায়  শায়খ মুফতী হাফীজুদ্দীন সভাপতির বক্তব্য প্রদান করেন এবং মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ