হাসান আল মাহমুদ: আগামীকাল বৃহস্পতিবার (০৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত মারকাযুল ফিকরিল ইসলামিতে (ইসলামিক রিসার্চ সেন্টার) দুই দিনব্যাপী বার্ষিক এহয়ায়ে সুন্নাত ইজতিমা।
শুধুমাত্র ওলামায়ে কেরামের জন্য আয়োজিত খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আরাবিয়ার ২১তম বার্ষিক এ ইজতিমাতে প্রতিবছরের মতো সারাদেশ থেকে হক্কানী আলেমরা উপস্থিত হবেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ০৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টায় বসুন্ধরায় অবস্থিত মারকাযুল ফিকরিল ইসলামি বাংলাদেশ জামে মসজিদে উদ্বোধন হবে ‘এহয়ায়ে সুন্নাত ইজতিমা’। চলবে পরের দিন শুক্রবার (৪ অক্টোবর) মাগরিব পর্যন্ত। বাদ আছর হবে আখেরী মুনাজাত।