সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ঈমান শেখার জন্য আমরা এই ময়দানে এসেছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়েখ ওমর খতিব, জর্ডান

শুক্রবার বাদ জুমার বয়ান -
আল্লাহ তায়ালা একমাত্র বানানেওয়ালা। তিনি সব সৃষ্টি করেছেন কারও মুখাপেক্ষী হওয়া ছাড়া। তার কোনো শরিক নেই। সম্ভব জিনিসও তার মুহতাজ আর অসম্ভব জিনিসও তার মুহতাজ। এই দুনিয়ার সবকিছু এটাই প্রমাণ করে যে, তিনি একমাত্র স্রষ্টা। পৃথিবীর সবকিছু তাঁর সৃষ্টির বহিঃপ্রকাশ। আল্লাহ কোনোকিছু করতে চাইলে মাধ্যম দিয়েও করতে পারেন, আবার মাধ্যম ছাড়াও করতে পারেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া জিবরাইল আলাইহিস সালামের ফুঁকে বানিয়েছেন। আল্লাহ তায়ালা খালেক হওয়ার পাশাপাশি মালেক। তার কাছে সব মালিকানা। তিনি রাজিক। তিনি রিজিকদাতা। তিনি চাইলে মাধ্যম দিয়ে রিজিক দিতে পারেন আবার চাইলে মাধ্যম ছাড়াও রিজিক দিতে পারেন। তিনি মারিয়াম আলাইহিস সালামকে শীতের সময় গরমের ফল, গরমের সময় শীতের ফল দিয়েছেন। আল্লাহ ফেরেশতাদের কোনো রিজিক ছাড়াই পরিচালিত করেন। ফেরেশতারা কেমন বড়? তাদের একজন হলেন হজরত জিবরিল আলাইহিস সালাম। তার রয়েছে ৬০০ ডানা। দুটি ডানা প্রসারিত করলে জমিন থেকে আসমান পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বেষ্টন করে ফেলে। কাউমে লুতকে ডানার অগ্রভাগ দিয়ে উপরে নিয়ে জমিনে উল্টে ফেলেছেন। তাদের আরেকজন হলেন ইসরাফিল আলাইহিস সালাম। তার এক ফুৎকারে আসমান-