সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বৃহস্পতিবার শুরু হচ্ছে ইসলামিক রিসার্চ সেন্টারের ‘ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আগামী ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত মারকাযুল ফিকরিল ইসলামিতে (ইসলামিক রিসার্চ সেন্টার) দুই দিনব্যাপী বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা শুরু হবে।

শুধুমাত্র ওলামায়ে কেরামের জন্য আয়োজিত খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়ার ২০তম বার্ষিক এ ইজতেমাতে প্রতিবছরের মতো সারাদেশ থেকে হক্কানী আলেমরা উপস্থিত হবেন। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরাবিয়ার বর্তমান জানেশীন মুফতি আরশাদ রাহমানী’র তত্ত্বাবধানে আগামী ২১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টায় উদ্বোধন হয়ে এই ‘ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’ চলবে পরের দিন শুক্রবার (২২ সেপ্টেম্বর) মাগরিব পর্যন্ত।

আরও জানা যায়, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ২০ তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা’র সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম আসবেন। আশাকরছি যথাসময়ে যথাযথভাবেই সুন্নতের আমলী মাশকের এ ইজতেমা শুরু হবে।

প্রসঙ্গত, প্রতিবছর রবিউল আউয়াল মাসের প্রথম বৃহস্পতিবার সুন্নতের আমলী মাশকের এ ইজতেমাটি আয়োজন হয়ে আসছে। মানুষের মাঝে সুন্নতের ভালোবাসাকে ছড়িয়ে দিতে এবং সুন্নতের চর্চাকে আরো ব্যাপক করতে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এ ইজতেমার সূচনা করেন। তার ইন্তেকালের পর এ দায়িত্ব পালন করছেন সাহেবজাদায়ে ফকিহুল মিল্লাত মুফতি আরশাদ রাহমানী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ