সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

খুলনায় কৃষকের ধানকেটে দিলো ইসলামী যুব আন্দোলনের কর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সহ সভাপতি মল্লিক লিটন এর উদ্যোগে রুপসার আইচগাতি গ্রামের দিনমজুর কৃষক মোঃ জাহাঙ্গীরের কৃষি জমির পাকাধান কাটতে মানবিক সহায়তায় এগিয়ে এলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর খুলনা জেলা শাখার সভাপতি মুফতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মুফতি সাইফুল্লাহ খালিদ নাজমুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাঃ মেরাজ আল সাদী, সহপ্রকাশনা সম্পাদক এইস এম নাজিম ফকির যুব উন্নয়ন ও কর্ম সম্পাদক শাহ্ জালাল স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. রাকিব হাসান।

কৃষক জাহাঙ্গীর তার পাকাধান কাটতে বিভিন্ন স্থানে দিনমজুর খুজছিলেন, বৃষ্টিতে পাকাধানগুলো নষ্ট হওয়ার সম্ভবনা নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন।

ধান কেটে দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষক জাহাঙ্গীর বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার এই মহতী মানবিক সহায়তায় আমি কৃতজ্ঞ। সবার জন্য দোয়া রইলো।

এ মানবিক কাজ দেখে এলাকাবাসী কৃতজ্ঞতা জানায় জেলা যুব আন্দোলন এর প্রতি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ