রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২০ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ২০২৩ সালের শুরু থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, জানুয়ারি-মার্চ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০ লাখ বেড়েছে। পাশাপাশি মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও বেড়েছে ৩০ লাখের বেশি।

বিটিআরসির তথ্য বলছে, গত বছরের জুলাইয়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২ কোটি ৭৫ লাখের কিছু বেশি। এর পর থেকে তা কমতে শুরু করে। বিশেষ করে মোবাইল ইন্টারনেটের গ্রাহক উল্লেখযোগ্যভাবে কমতে থাকে।

বিটিআরসির সর্বশেষ তথ্য বলছে, দেশে ইন্টারনেট গ্রাহক ১২ কোটি ৬১ লাখের বেশি। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গ্রাহক বেড়েছে ২০ লাখ। এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ১১ কোটি ৪০ লাখের বেশি এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক ১ কোটি ২০ লাখের বেশি।

দেশে গত তিন মাসে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও বেড়েছে। এ সময় গ্রাহক ৩০ লাখের বেশি বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৮ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৩ লাখ, রবির ৫ কোটি ৫৫ লাখ, বাংলালিংকের ৪ কোটি ১৩ লাখ ও টেলিটকের ৬৬ লাখ। টেলিটক বাদে বাকি তিন অপারেটরেরই গ্রাহকের সংখ্যা বেড়েছে।

২০২২ সালের জুনে দেশে মুঠোফোন গ্রাহক ছিলেন ১৮ কোটি ৪৪ লাখ। সেবার মান নিয়ে প্রশ্ন তুলে বিটিআরসি ওই বছরের ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ নিষেধাজ্ঞার ফলে অপারেটরটির প্রতিদিন ৪০ হাজারের মতো সিম বিক্রি বন্ধ হয়ে যায়। এ ছাড়া তারা ৩৫ লাখের মতো গ্রাহক হারায়। গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞার ফলে সর্বমোট তাদের গ্রাহকের সংখ্যাও কমে যায়। চলতি বছরের ২ জানুয়ারি এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ