সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

দলাদলি বাদ দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। দলাদলি না করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবে দলের নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করবেন না। মানুষের কল্যাণে রাজনীতি করবেন। আগামীতে কীভাবে জয়লাভ করব তা নিয়ে কাজ করতে হবে। আমি ছিলাম, আগামী দিনেও থাকব। আপনারা সকল শ্রেণিপেশার মানুষদের পাশে থেকে তাদেরকে ভালোবাসুন।’

আজ মঙ্গলবার নাঙ্গলকোট পৌরসদরের মডেল মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসূফের সভাপতিত্বে নবগঠিত কমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে মন্ত্রী এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমূল হাসান ভূঁইয়া বাছিরের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক আবু, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব মিজানুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান মজুমদার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম,এ করিম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল খায়ের আবু, অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, আবু তাহের চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক এম সাইফ উদ্দীন আলমগীর, হুমায়ূন কবির মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাটোয়ারী, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনসহ আর অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতকর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ