শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কুরআন চর্চা ও হিফজের মানোন্নয়নে বাংলাদেশের বিস্ময়কর উত্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাফেজ ড. ওয়ালীয়ুর রহমান খান ||

আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের হিফজ ও তিলাওয়াতে দেশের ছেলেরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। হিফজ মাদ্রাসাসমূহের চেষ্টা সাধনা ও টিভি চ্যানেল ভিত্তিক বার্ষিক প্রতিযোগিতাগুলো বাংলাদেশে দক্ষ হাফেজ তৈরির পিছনে ব্যাপক ভূমিকা পালন করছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অবদান সব চেয়ে বেশি বলে মনে করি। কারণ, সঠিক বিচার ও বাছাইয়ের মাধ্যমে উপযুক্ত হাফেজ কারী নির্বাচিত করে বিশ্বের বিভিন্ন দেশে যথা সময়ে প্রেরণ এবং তাদেরকে যাবতীয় দাপ্তরিক ও কূটনৈতিক সহযোগিতা দিয়ে এ বিভাগ দেশের মাদ্রাসা ও আলেম সমাজের নিকট বিপুল আস্থা অর্জন করেছে। যে কারণে গ্রাম গ্রামান্তরের শিশুরাও বিশ্বাস করে যে, ভালো হাফেজ হলে ইসলামিক ফাউন্ডেশন বিদেশ পাঠাবে। ছোট ছোট শিশু কিশোর ও তাদের দরিদ্র উসতাযগণ মক্কা মোকাররমায় পবিত্র উমরা ও হজ করার স্বপ্ন লালন করে শৈশব থেকেই। দুনিয়ার সম্মান ও আখেরাতে মহান আল্লাহ্ তাআলার সন্তুষ্টি অর্জনই মূল লক্ষ্য হয় অধিকাংশ হাফেজ আলেমের।

ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় প্রতিযোগিতার খবর, আন্তর্জাতিক হিফযুল কুরআনে হিমালয় সম সাফল্য, এনটিভির পিএইচপি কুরআনের আলো, আরটিভির আলোকিত কুরআন, বাংলাভিশনে পবিত্র কুরআনের আলো, নিউজ ২৪ এর কুরআনের নূর, কোনটিতে সেরাদের সেরা, ক্ষুদে হাফেজ ইত্যাদি প্রোগ্রাম দেখে এখন সাধারণ শিক্ষিত মানুষও সন্তানদের হাফেজে কুরআন বানানোর দিকে ঝুঁকছেন। আলহামদুলিল্লাহ, জেনারেল শিক্ষিত পরিবারে এখন অনেক হাফেজ কারী আলেম তৈরি হচ্ছে। ফলে অনারব দেশ হওয়া সত্যেও এখন হাফেজের সংখ্যা বিচারে বাংলাদেশ পৃথিবীর দশ এগার ক্রমিকে অবস্থান করছে। এক থেকে পাঁচের মধ্যে লিবিয়া, মরক্কো, আলজিরিয়া, মিসর, সৌদি আরব বা ইন্দোনেশিয়া মালয়েশিয়া রয়েছে।

বাংলাদেশের জনসংখ্যা অনুপাতে হাফেজের সংখ্যা খুব বেশি নয়। তবু পনের বিশ লাখ হাফেজ এদেশে আছেন। আলেম আছেন ত্রিশ চল্লিশ লাখের মত। প্রতিযোগিতার ব্যাপারে দেশের বড় আলেমগণ নিরুৎসাহিত করেন। ইখলাস ও লিল্লাহিয়াত বিনষ্ট হওয়ার আশঙ্কায় বড় মাদ্রাসাসমূহ হাফেজ হওয়ার পরই ভালো আলেম হওয়ার জন্য ছেলà§