সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

আজ সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এক আবহাওয়া বুলেটিনে এ পূর্বাভাস দেয় অধিদপ্তর।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এর আগে টানা তাপপ্রবাহের পর গতকাল বিকেলে রাজধানী ঢাকার বুকে নামে স্বস্তির বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝরা এই বৃষ্টির ফলে দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা থেকে অনেকটা মুক্তি পান রাজধানীবাসী।

এবারের ঈদে বৃষ্টির বাগড়া থাকার কথা আগে থেকেই বলে আসছিল আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন তাপমাত্রাও আগের মতো বাড়তি না থাকার ইঙ্গিত দেওয়া হয়। গত বৃহস্পতিবার দেশে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার পর গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে ৪০ দশমিক ৮ ডিগ্রিতে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ