শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রযুক্তি শিক্ষা ও গবেষণার ব্যপ্তি বাড়াতে উদ্যোগ গ্রহণ করার আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে প্রযুক্তি শিক্ষা ও গবেষণার ব্যপ্তি বাড়াতে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বঙ্গভবন কেবিনেট হলে বঙ্গভবন তোশাখানা জাদুঘরের ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে উচ্চশিক্ষা পর্যায়ে প্রযুক্তি শিক্ষা ও গবেষণা ব্যপ্তি বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়সহ অংশীজনদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে উদ্যোগী হতে হবে।

‘প্রযুক্তির উদ্ভাবন ও এর সঠিক ব্যবহারের উপরেই নির্ভর করবে আমরা দেশকে কতটা এগিয়ে নিতে পারবো। আমাদের তরুণ প্রজন্ম খুবই মেধা সম্পন্ন এবং উপযুক্ত সুযোগ সুবিধা পেলে তারা যে কোনো পরিবেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে সক্ষম।’

প্রযুক্তিকে কতটা কাজে লাগানো যায় তা নিশ্চিতের পাশাপাশি এর অপব্যবহার রোধ করার উপরই প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের সুফল নির্ভর করে। এক্ষেত্রে আইসিটি বিভাগকে নেতৃত্বের ভূমিকা পালন করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে তথ্যপ্রযুক্তি হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম উন্নয়ন হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, এখন ভিআরসহ অন্যান্য প্রযুক্তির সঠিক বিকাশের জন্য উন্নত প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা, মৌলিক গবেষণার সুযোগ সৃষ্টিসহ নানা সৃজনশীল উদ্যোগ গ্রহণ করে দেশে প্রযুক্তির সঠিক বিকাশ সুনিশ্চিত করতে হবে।

চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম অনুষঙ্গ হিসেবে ভিআরকে বিবেচনা করা হয়। তিনি বলেন, এ প্রযুক্তির প্রভাব এখন পর্যন্ত যতটুকু আমরা দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে এর চেয়ে শতগুণ বেশি হবে। সত্যিকার অর্থে ভিআর প্রযুক্তি মানুষের জীবনের ধরনকেই আমূল বদলে দেবে।

রাষ্ট্রপতি হামিদ এখন থেকেই এই প্রযুক্তির সঠিক ব্যবহার সুনিশ্চিত করে এর সর্বোচ্চ সুফল ঘরে তোলার উপর জোর দেন।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং ম্যাজিকসফট লি: এর প্রযুক্তিগত ও কারিগরি সহায়তায় জাদুঘরটিকে ভার্চুয়াল রিয়্যালিটি টেকনোলজি এর মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়। ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে দেশি বিদেশি দর্শনার্থীগণ চারদিক ঘুরে ঘুরে সবকিছু দেখার বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ