শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এক আরব শায়েখের চোখে বাংলাদেশী শায়েখ মাওলানা আব্দুল মতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আশরাফুল আলম ।।

গতকাল (১৬ এপ্রিল) তারাবি পড়লাম শায়েখ আব্দুল মতিন সাহেব-এর মসজিদে। হুজুরের মসজিদের নিয়ম হচ্ছে প্রতি ৪ রাকাত পর মোটামুটি ভাল একটা বিরতি হয়। গতকাল প্রথম বিরতির সময় শায়খ হঠাৎ কথা বলে উঠলেন। আমি এবং মুসল্লিরাও অবাক! কারণ সাধারণত বিরতির সময় শায়খ কথা বলেন না। হঠাৎ কি হলো?!

শায়েখ বললেন, আজকে আপনাদেরকে একটা আনন্দের সংবাদ জানাতে চাই। বিকেলে একটা ফোন আসলো সৌদি আরব থেকে । জানতে চাইলো আপনি মাওলানা মাওলানা আব্দুল মতিন কি না? বললাম জি। ওপাশের ভদ্রলোক বললেন, আমি একজন বাঙ্গালী, আরবে থাকি, একজন শায়েখ-এর সাথে আমার সম্পর্ক আছে, উনি আমাকে আপনার খোঁজ নিয়ে জানাতে বলেছেন। উনি আপনার সাথে কথা বলতে চান। আর শায়েখ যেই আব্দুল মতিন সাহেবকে খুঁজতেছেন আপনিই যে সেই মাওলানা আব্দুল মতিন, এটা খুঁজে বের করতে আমার অনেক সময় লেগেছে।
যাই হোক, শায়েখ বললেন, আমার নাম্বার দিয়েন তাকে। যোগাযোগ হবে ইনশাল্লাহ। এটা হলো আসরের পরের ঘটনা।

ইফতারির পরপরই আবার ফোন আসলো। এবার অন্য নাম্বার থেকে। যিনি ফোন দিয়েছেন, নিজের পরিচয় দিলেন, আমি মুহাম্মাদ আহমদ আল হারিরি। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দার হাদীস ও উলুমুল হাদীস বিভাগের উস্তায। প্রথমেই বললেন, الشيخ أنا سررت جدا بكفاية المغتذي । তারপর যা বললেন তার বাংলা সারমর্ম হলো ‘শায়েখ আমি আপনার তিরমিযী শরীফের শরাহ (ব্যাখ্যাগ্রন্থ) ‘কিফায়াতুল মুগতাজি’ পরে এতো খুশি হয়েছি যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি এবং আমাদের ভার্সিটির অত্যান্ত প্রবীণ ও বড় দুজন আলেমও পড়েছেন। একজন হাইয়াতু কিবারিল উলামার সাবেক সদস্য সালিহ ইবনু আবদুল্লাহ আল উসাইমি। অন্যজন আদিল ইবনু আবদুল্লাহ আল আমরি। তাদের অনুভূতিও একই রকম। কিতাবটি যতটুকু পড়েছি শুধু আপনার জন্য দিল থেকে দোয়া এসেছে ।’এতটুকু বলে লম্বা চওড়া দোয়া করলেন। (যারা আরবদের চেনেন তারা জানেন আরবরা দোয়া করলে কি পরিমাণ দোয়া করেন)

তারপর আরো নানা প্রসঙ্গে কথা বললেন। শায়েখের (আব্দুল মতিন) উস্তায মাশায়েখদের খোঁজ নিলেন। কোথায় কোথায় পড়েছেন, দারুল উলুম দেওবন্দ এর কথা জিজ্ঞেস করলেন। সবশেষে বললেন, একটা আরজ ছিল আমরা তিনজন আপনà