সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভোররাতে আগুন লাগা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেষ রাতের দিকে আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কেন এত ঘন ঘন এবং ভোররাতের দিকে দুর্ঘটনাগুলো ঘটছে—এ প্রশ্ন সবার। তবে সঠিক তদন্তের আগে নাশকতার কথা বলতে পারি না।

আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজারে জনসাধারণের মধ্যে ঈদসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। সেই কারণ হতে পারে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আবার নাশকতাও হতে পারে।

নিউ সুপার মার্কেটে লাগা আগুন নাশকতা কিনা, তা এখনো আমরা নিশ্চিত নই জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা তদন্ত করছি।’

আগুন লাগার ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনিশ্চিত না হয়ে আমি কিছুই বলতে পারছি না। অনেকেই অনেক কথা বলতে পারে, তবে আমরা তদন্তের পর সঠিক কারণ বলতে পারব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ