সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

বেফাক পরীক্ষায় ঢালকানগর মাদরাসার বালিকা শাখা আয়েশা সিদ্দিকা রা. এর ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্য অর্জন করেছে রাজধানীর ঐতিহ্যবাহী বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার বালিকা শাখা আয়েশা সিদ্দিকা রা.।

আয়েশা সিদ্দিকা রা.বালিকা মাদরাসা (বালিকা শাখা মাদরাসা বাইতুল উলূম) বিগত বছরের মত এবারও ধারাবাহিক সফলতা অর্জন করেছে।
বালিকা শাখায় মোট পরীক্ষার্থী -১৩০ জন।

বাইতুল উলুম ঢালকানগর মাদরাসার বালিকা শাখা আয়েশা সিদ্দিকা রা. এর মুহতামিম ও ঢালকানগর পীর মুফতি মুফতি জাফর আহমাদ আওয়ার ইসলামকে বলেন, নারীদের জন্য আমি ব্যক্তিগতভাবে মাদরাসা করেছি। এমন মাদরাসা করেছি যেনো কোনো পুরুষ শিক্ষক কোনো মেয়ের কণ্ঠস্বর শুনতে না পারে। আর ইলমওয়ালা আর আমলওয়ারা মা তৈরি করা আমাদের মাকসাদ। ইলম আছে আমলা নেই এমন আলেম তৈরি করার আমাদের মাকসাদ না। আমাদের উদ্দেশ্য হলো আমাদের নারীরা যেনো আলেমা ও আমেলা হয়। আমলকারীনী হয়। আমাদের হাফেজারা যেনো হামেলে কুরআন হয়। এজন্যই আমরা আলাদাভাবে বালিকা শাখা করেছি। আলহামদুলিল্লাহ আমলে ও ইলেমে সর্বোচ্চ চেষ্টা করার কারণেই বাংলাদেশের বড় বড় আলেমদের মেয়েদের আমাদের মাদরাসায় ভর্তি করাচ্ছেন।

আমি ইচ্ছা করেই এ বালিকা শাখা তৈরি করেছি। আমরা চেষ্টা করি শরিয়াতে মুতাহ্হারা কে সামনে রেখে সর্বোচ্চ শরিয়াতের সব বিধান ঠিক রেখে পরিচালনা করতে। আমাদের আকাবিররা এসব মাদরাসার পক্ষে ছিলেন না। কিন্তু বর্তমানে বিশ্বজুড়ে নারীদের ক্ষমতায়নের সময়ে আমরা যদি আমাদের নারীদের দীনি শিক্ষায় শিক্ষিত না করি তারা তাদের মুকাবিলা করতে পারবে না। এজন্য আমি মনে করি নারীদের দীন শিক্ষা করা খুবই জরুরি।

বালিকা শাখার ফলাফল:

মেধাতালিকা: ৫৬ জন।
মুমতাজ: ৫৭ জন।
জা:জি: ৪৬ জন।
জাইয়্যিদ: ২০ জন।
মাকবুল : ৭ জন।

বিস্তারিত ফলাফল।
ফযীলত : পরীক্ষার্থী : ২৭ জন।

মেধা তালিকা: ৫ জন।
মুমতায : ৬ জন,
জা:জি: ১৪ জন,
জাইয়্যিদ: ৫ জন,
মাকবুল: ২ জন।

সানাবিয়া উলইয়া:
পরীক্ষার্থী : ২৯ জন। মেধাতালিকা : ৫ জন,
মুমতায : ৫ জন,
জায়্যিদ জিদ্দান: ৯ জন,
জাইয়্যিদ : ১১ জন,
মাকবুল: ৪ জন।

মুতাওয়াসসিতাহ : পরীক্ষার্থী : ৩৩ জন।
মেধা তালিকা : ১৯ জন, মুমতায : ১৯ জন, জায়্যিদ, জিদ্দান : ১২ জন,
জা: ২ জন।

ইবতিদাইয়্যাহ : পরীক্ষার্থী : ৪১ জন।
মেধাতালিকা : ২৭ জন,
মুমতায : ২৭ জন,
জায়্যিদ জিদ্দান : ১১ জন,
জা: ২ জন,
মাকবুল: ১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ