শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বেফাকে ফযীলতের বালক শাখায় দেশ সেরা ফেনীর জামেয়া রশীদিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন ফেনী জেলার জামেয়া রশীদিয়া লস্করহাটের শিক্ষার্থী মো: আব্দুল কাইয়ূম। প্রাপ্তনাম্বার-৭৭০।

কওমি মাদরাসাভিত্তিক সবচেয়ে বৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় গড় পাসের হার ৭৬.০৯% । মুমতায (স্টার মার্ক) ৩৮,৯২২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৩,৪১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,০৬,৪৫০ জন। পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইটে (www.wifaqedu.com) পাওয়া যাবে।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

কেএল/