সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১,৯৮৩ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে সোনার দাম ১ হাজার ৯৮৩ টাকা কমেছে। ভালো মানের প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৭ হাজার ১৬১ টাকা এতদিন যা ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা।

নতুন দাম আজ (১১ এপ্রিল) মঙ্গলবার থেকে কার্যকর হবে।

সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম কমেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনা-রূপার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়।

তবে সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা।

এর আগে, গত ১ এপ্রিল ভালোমানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করা হয়। এখন সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৯৭ হাজার ১৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৭২৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৯ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৬ হাজার ২৫১ টাকা নির্ধারণ করা হয়।

রূপার দাম অপরিবর্তিত থাকায়, ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভরি ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১০৫০ টাকা রয়েছে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ