শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নগরীর পরিকল্পিত উন্নয়নে ইসলামী আন্দোলনের প্রার্থীকে নির্বাচিত করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলন প্রতিনিধি

নগরীর পরিকল্পিত উন্নয়নে ইসলামী আন্দোলনের প্রার্থীকে নির্বাচিত করার আবেদন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

রোববার (৯ এপ্রিল) খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতি আজ পথ হারিয়েছে। রাজনৈতিক দলগুলোর পরস্পরের মাঝে নূন্যতম আস্থা ও বিশ্বাস নেই। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি সরকার মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এ অবস্থার পরিবর্তন দরকার।’

আসন্ন খুলনা সিটি নির্বাচনে ইসলামকে বিজয়ী করে নগরীর পরিকল্পিত উন্নয়নের জন্য ইসলামী আন্দোলনের প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি বলেন, খুলনা দেশের গুরুত্বপূর্ণ শিল্প নগরী । বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ খুলনা নগরী হতে সরবরাহ হয় । এজন্য যেনতেন কারো হাতে এই নগরীর দায়িত্বভার দেয়া ঠিক হবে না। খুলনা নগরবাসীর উচিত হবে আসন্ন সিটি নির্বাচনে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা। ভোটারগণ যাতে ভোট সেন্টারে ব্যাপকভাবে উপস্থিত হয় সেজন্য সবাইকে উদ্বুদ্ধ করুন। ইসলামী আন্দোলনের প্রতি, হাতপাখার প্রতি মানুষের মনে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে নির্বাচনে তার প্রতিফলন ঘটান। আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা খুলনা একটি ভালো নির্বাচন করে দেখান যে আপনারা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে পারেন।

মেয়র প্রার্থী আরও বলেন, খুলনার মানুষ দেশপ্রেমিক এবং সাহসী। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রধান কাজ হল খুলনার মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। আমরা চাই, খুলনার সম্মানিত ভোটারগণ স্বাধীনভাবে এবং নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারুক। সম্মানিত ভোটারগণ যাকে যোগ্য মনে করবেন, কোনরকম প্রভাবিত না হয়ে তাকেই ভোট দিবেন। আমি কতটুকু যোগ্য সম্মানিত ভোটারগণ তা বিবেচনা করবেন। তবে আমাদের নেতাকর্মীগণ অন্যদের চেয়ে ভালো এবং সবার জন্য নিরাপদ। অতà