মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকালে বেফাক নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক, খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী ইন্তেকালে বেফাক নেতৃবৃন্দ তার জন্য শোক প্রকাশ ও দুআ কামনা করে এক শোকবার্তা প্রকাশ করেছে।

বেফাকের বর্তমান মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী সাহেব রহ. আজ ১৫ রমযান ১৪৪৪ হিজরি মোতাবেক ০৭ এপ্রিল ২০২৩ ঈসাব্দ তারিখ রোজ শুক্রবার ইফতারের সময় একটি দ্বীনি মজলিসে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি খেলাফত মজলিসের আমীর ও দেশের বিভিন্ন জামেয়ার ওসতাজ ও শায়খুল হাদীস ছিলেন।

‘বেফাক সভাপতি, সহ-সভাপতিবৃন্দ ও মহাসচিব সাহেব মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর মাগফিরাত ও মহান আল্লাহর নিকট জান্নাতে তাঁর উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন।’

বেফাকের মুরুব্বীগণ শোকবার্তায় বলেন, ‘বর্ণাঢ্য কর্মজীবনে ইসলামী কার্যক্রমের নানা অঙ্গনে জাতি তাঁর অবদান বিস্মৃত হবে না। তাঁর মৃত্যুতে ইসলামী কর্মতৎপরতার ময়দানে সংঘটিত ক্ষতি সহজে পূরণ হবার নয়।’

আরও বলা হয়, ‘বেফাক নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি সারা দেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট মরহুমের জন্য বিশেষ দোয়ার আবেদন জানান।’

শেষে যোগ করা হয়, ‘আল্লাহ পাক তাঁর পরিবার পরিজনকে সবরে জামীল দান করুন, তাঁর জীবনের খিদমাতগুলো কবুল ও মঞ্জুর করুন, তাঁর মাগফিরাত করুন এবং তাঁর তরে জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন। আমীন।’

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ