সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খেলাফত মজলিসের আমির মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী ইন্তিকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)এর সাবেক মহাপরিচালক, খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিয়ুন)

আজ শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি দলীয় ইফতার মাহফিলে স্ট্রোক করে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। এ তথ্য জানা গেছে বাংলাদেশ খেলাফত মজলিস সূত্রে।

তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

গত জানুয়ারি মাসে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের আমির পদে নির্বাচিত হন। এর আগে তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন মাদরাসায় শায়খুল হাদিস ও মুহাদ্দিস পদে হাদিসের দরস দেন। অধ্যাপনা করেন মৌলভীবাজার সরকারি কলেজে ।

১৯৫০ সালে ১ ডিসেম্বর মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী। তার বাবা মাওলানা আবদুন নূর শায়খে ইন্ধেশ্বরী ছিলেন প্রখ্যাত আলেম। কর্মজীবনে তিনি বিভিন্ন মাদরাসায় শিক্ষকতা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতাও করেন। তিনি একজন লেখকও। তার কয়েকটি বই বাজারে রয়েছে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ