বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবে না আপাতত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আপাতত আয়কর দিতে হবে না বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে দায়ের করা রিভিউ আবেদন খারিজ করে বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।

একইসঙ্গে আয়কর আদায় নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা ৪৬টি রিট হাইকোর্টে চূড়ান্ত শুনানির আদেশ বহাল রাখা হয়েছে। এছাড়া হাইকোর্টে এ সংক্রান্ত রিটগুলোর চূড়ান্ত শুনানি হতেও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার ওমর সাদাত ও ব্যারিস্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, আপিল বিভাগ আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় নিয়ে দায়ের করা সবগুলো রিট হাইকোর্টে চূড়ান্ত শুনানি করার আদেশ দিয়েছিলেন। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করেছিলেন রিটকারীরা। আজ রিভিউ আবেদন আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। এর ফলে হাইকোর্টে রুলের শুনানি হতে বাধা নেই।

‘আপিল বিভাগে আমাদের রিভিউ পিটিশন ছিল। আপিল বিভাগ আজ রিভিউ খারিজ করে দিয়েছেন। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে অবিলম্বে রিট পিটিশনগুলো শুনানি করতে বলেছেন। একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা নেওয়া যাবে না, এই আদেশও বহাল রেখেছেন’ বলে জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ