সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

যাত্রীবাহী ফেরিতে আগুন, প্রাণ গেল ১০ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটেছে। ওই সময় ফেরিতে থাকা আরও ২৩০ জনকে উদ্ধার করা হয়।

মিনদানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমডোর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে। ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ফেরিটি একসঙ্গে ৪৩০ জন মানুষ বহন করতে পারে।

এমভি লেডি ম্যারি জয়-৩ নামের এ ফেরিটির কয়েকটি ছবি প্রকাশ করেছে কোস্টগার্ড। একটি ছবিতে দেখা যায়, উদ্ধারকারী জাহাজ আগুন নেভাতে পানি ছেটাচ্ছে। অপর ছবিতে দেখা যায়, উদ্ধারকৃত যাত্রীদের সমুদ্রের পাড়ে নিয়ে আসা হচ্ছে।

কোস্টগার্ড জানিয়েছে, এ দূর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার তদন্তে এবং নিরাপত্তা মূল্যায়নের বিষয়ে তারা সহায়তা করবে। এছাড়া সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে কিনা সেদিকটিতেও লক্ষ্য রাখবে।

৭ হাজার ৬০০ দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইন একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র। কিন্তু তা সত্ত্বেও নৌ ও জাহাজ পরিবহনের নিরাপত্তার ক্ষেত্রে দেশটির রেকর্ড খুব বেশি ভালো নয়। নৌযানগুলো বেশিরভাগ সময় অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পুরোনো ফিটনেসবিহীন যানগুলো এখনো কোনো বাঁধা ছাড়াই চলাচল করছে।

সূত্র: রয়টার্স

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ