সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মাওলানা হানিফ জলন্ধরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ধর্মীয় স্কলার ক্যাটাগরিতে পাকিস্তানের বেসামরিক সম্মাননা পেলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব, মুলতান জামিয়া খায়রুল মাদারিসের প্রিন্সিপাল, শিক্ষাবিদ আলেম মাওলানা মুহাম্মদ হানিফ জলন্ধরি।

২৩ মার্চ (বৃহস্পতিবার) পাকিস্তান দিবসে দেশটির রাষ্ট্রপতি ড. আরিফ আলভি তাকে এই সম্মাননা প্রদান করেন। এ সময় দেশি-বিদেশি আরো ১৩৪ জনকে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং বীরত্বের স্বীকৃতিস্বরূপ বেসামরিক সম্মাননা প্রদান করা হয়।

ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত এই অনুষ্ঠানে দেশটির মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক এবং সম্মাননাপ্রাপ্তদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগেও মাওলানা মুহাম্মদ হানিফ জলন্ধরি ২০১৩ -২০১৪ সালে বিশ্বের সবচেয়ে বেশি হাফেজ তৈরি করার জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর কুরআন মেমোরাইজেশন (মুসলিম ওয়ার্ল্ড লীগের সহযোগী প্রতিষ্ঠান) থেকে পুরস্কৃত হোন।

১৯৯৮ সালের ২ মার্চ মাত্র ৩৭ বছর বয়সে মাওলানা জালান্ধরি বেফাকের মহাসচিব নির্বাচিত হোন। টানা ২৫ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বেই পাকিস্তান বেফাক ২০১০ সালে সরকারি বোর্ড হিসেবে স্বীকৃতি পায়। পাকিস্তান বেফাকের উন্নতি-অগ্রগতির পেছনে মূল কারিগর হিসেবে তাকে গণ্য করা হয়। এছাড়া তিনি মাত্র ২০ বছর বয়সে ১৯৮১ সালে মুলতান জামিয়া খায়রুল মাদারিসের প্রিন্সিপাল নির্বাচিত হন।

কেএল/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ