বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ভাঙ্গায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল করণে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বগতি, মেয়াদ উত্তীর্ণ ফল ও মুদি মালামাল বিক্রির অপরাধে ৯টি দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন গত শনিবার (২৫ মার্চ) বিকেলে ভাঙ্গার ঈদগাহ মোড়, কলেজমোড় ও প্রধান বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এই মনিটরিং পরিচালনা করেন।

মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হাসান।

সেই সময় মেয়াদোত্তীর্ণ খেজুর, শুকনো খাবার, ধার্যকৃত মূল্যের অতিরিক্ত দামে সয়াবিন তেল, চিনি, মসুর ডালসহ অন্যান্য পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৫১ ও ৫৩ ধারায় মোট ০৯টি মামলায় বত্রিশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

সূত্রে জানা যায়, ভাঙ্গা বাজারের আতিয়ারস্টোর, ধ্রুবষ্টোর, ত্রীনাথ ষ্টোর, মায়ের দোয়া ফলের দোকান, আলিমের ফলের দোকান, লিটন তালুকদারের ফলের দোকান, রাজু মোল্লার ফলের দোকানসহ মোট ৯টি দোকানে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হাসান সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান ভবিষ্যৎেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ