মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রিজভীসহ কারাবন্দি ৩৬ নেতার বাসায় ইফতারসামগ্রী পাঠালো বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কারাবন্দি ৩৬ নেতার বাসায় প্রথম রমজানে ইফতারসামগ্রী পাঠিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ শুক্রবার রিজভীসহ বন্দি নেতাদের বাসায় ইফতার পৌঁছে দেওয়া হয়। ইফতারসামগ্রীর মধ্যে ছিল নানা রকমের ফলসহ বিভিন্ন আইটেম।

কারাবন্দি নেতাদের মধ্যে আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সাবেক ছাত্রনেতা মিয়া নূর উদ্দীন অপু, যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর, আলী আকবর চুন্নু, যুবদলের বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহসভাপতি ইউসুফ বিন জলিল, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিশনার হারুন-অর-রশিদ হারুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মহানগর বিএনপি নেতা মকবুল হোসেন টিপু, আরিফুর রহমান আরিফ, আব্দুল কাদের, লোকমান হোসেন ফকির, ইসমাঈল হোসেন, আবুল বাশার, হুমায়ুন কবির হোসেন, ফরহাদ রানা, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, ছাত্রদলের সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসাইন, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, ঢাকা মহানগর ছাত্রদলের শেখ খালিদ হাসান জ্যাকিসহ ৩৬ নেতা।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাবন্দি সিনিয়র নেতাদের বাসায় তাদের পরিবারের জন্য ইফতারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ