শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাহে রমজানের অনন্য তাৎপর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আজিজুল হক।।

রোজা আত্মশুদ্ধির অন্যতম হাতিয়ার। আদিকাল থেকেই রোযার প্রচলন রয়েছে। রোযা ইসলামের আরকানের অন্যতম একটি। মাহে রমজানের সিয়াম ও কিয়ামের সাধনার ফলে রূহানী শক্তি অর্জিত হয় এবং পানাহার ও রিপু নিয়ন্ত্রণের ফলে পাশবিক শক্তি দুর্বল হয়।

আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ”হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরুপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পারো”। (সূরা বাকারা, আয়াত ১৮৩) হযরত সালমান ফারসী রা. বলেন, একবার রাসূলুল্লাহ সা. আমাদেরকে শা’বান মাসের শেষ তারিখে নসীহত করলেন এবং বললেন, হে মানবমন্ডলী! তোমাদের প্রতি ছায়া বিস্তার করেছে একটি মহান মাস, মুবারক মাস, এমন মাস যাতে একটি রাত রয়েছে হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ।

আল্লাহ তায়ালা তার রোযাসমূহকে তোমাদের ওপর ফরজ করেছেন এবং তার রাত্রিতে নামাজ পড়াকে করেছেন, নেকীর কাজ। যে ব্যক্তি এ মাসে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল আদায় করল, সে ওই ব্যক্তির সমান হল, যে ব্যক্তি অন্য মাসে একটি ফরজ আদায় করল।

আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করল, সে ওই ব্যক্তির সমান হলো, যে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল। এটা সবরের মাস। আর সবর বা ধৈর্যের প্রতিদান হল জান্নাত। এটা সহানুভূতি প্রদর্শনের মাস। এটা সেই মাস, যাতে মুমিনের রিযিক বাড়িয়ে দেওয়া হয়। যে এই মাসে কোনো রোজদারকে ইফতার করাবে সেটা তার জন্য গোনাহসমূহের ক্ষমাস্বরুপ হবে এবং জাহান্নামের আগুন হতে মুক্তির কারণ হবে। এছাড়া তার সওয়াব হবে সেই রোজাদার ব্যক্তির সমান, অথচ রোজাদার ব্যক্তির সওয়াবও বিন্দুমাত্র কম করা হবে না।

সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদের প্রত্যেক ব্যক্তি তো এমন সামর্থ্য রাখে না যা দ্বারা ইফতার করাতে পারে? রাসূলুল্লাহ (সাঃ) বললেন, আল্লাহ তায়ালা এ সওয়াব দান করবেন, যে রোযাদারকে ইফতার করায় এক চুমুক দুধ দ্বারা অথবা একটি খেজুর দ্বারা অথবা এক চুমুক পানি দ্বারা।

তবে যে ব্যক্তি কোনো রোযাদারকে তৃপ্তির সাথে পেট ভরে খাওয়াবে, আল্লাহ তায়ালা তাকে আমার হাউজে কাওছার থেকে এমন পানি পান করাবেন, যা পান করার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে তৃষ্ণার্ত হবে না। এটা এমন মাস যার প্রথম অংশ রহমত, মধ্যম অংশ মাগফিরাত আর শেষ অংশ জাহান্নাম থেকে নাজাত। এ মা