বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  হজ ব্যবস্থাপনা সংক্রান্ত লেনদেন সম্পন্ন করার জন্য শনিবার (২৫ মার্চ) হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (২২ মার্চ) এক চিঠিতে বাংলাদেশ ব্যাংককে এ অনুরোধ করেছে তারা। বৃহস্পতিবার চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

চিঠিটি ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে উদ্দেশ্য করে লিখেছেন।

এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৭ মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। তবে এ কার্যক্রম এসময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না বিধায় আগামী ২৫ মার্চ শনিবার ব্যাংকগুলোর প্রধান প্রধান শাখা এবং জেলা ও উপজেলা পর্যায়ের একটি করে শাখা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে খোলা রাখা একান্ত প্রয়োজন।

এতে আরও বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো আগামী ২৫ মার্চ, শনিবার খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ব্যয় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের চেয়ে এবার উভয় প্যাকেজেই বেড়েছে প্রায় দেড় লাখ টাকা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ