মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রমজানে যেসব পণ্যের দাম বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজানে এ বছর নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে হিমশিম অবস্থা নিম্ন আয়ের মানুষের। দেশের বাজারে চিনি, আটা, ময়দা, ছোলা, রসুন, শুকনা মরিচ, হলুদ, মাছ, মাংস ও ডিমের দাম বেড়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় এসব পণ্যের বিক্রিও বেশ কমেছে।

গত বছর রমজানে যেখানে চিনির কেজি ছিলো ৭৮ থেকে ৮০ টাকা সেখানে এবারের রোজার ঠিক আগে প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

টিসিবির হিসাবে ব্রয়লার মুরগির কেজি প্রতি দর উঠেছে ২৫০ থেকে ২৭০ টাকায়, যা গত বছরের রমজানের চেয়ে ৫১ শতাংশ বেশি। ঢাকার বিভিন্ন এলাকায় ২৭০ থেকে ২৮০ টাকায় কেজি প্রতি মুরগী বিক্রি করা হচ্ছে।

মুরগির সাথে ডিমের বাজারও বাড়তি। ফার্মের মুরগির প্রতি হালি ডিম ৪৫ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে। গত বছর রমজানে যা ছিলো ২৮ থেকে ৩৫ টাকা। আটা, ময়দা, ছোলা, রসুন, শুকনা মরিচ, হলুদ, লবণ, মাছ, মাংসেও দাম বেড়েছে। ইফতারে প্রধান উপকরণ খেজুরের দামেও আগুন।

গত বছর ছোট পাঙাশ মাছ ১২০ থেকে ১৩০ টাকায় কেজি পাওয়া গেলেও এখন কিনতে হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। বুধবার রাজধানীর মালিবাগ ও সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা যায়, এক কেজি বা তার চেয়ে কিছুটা বেশি ওজনের পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। মাঝারি আকারের তেলাপিয়া কেনা যাচ্ছে কেজি ২০০ টাকায়।

মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তাৎপর্যপূর্ণ এই মাসে অন্যের প্রতি দয়া ও অনুগ্রহ করতে বলা হয়েছে। বুধবার রাতে তারাবির মাধ্যমে রমজান মাস শুরু করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।

অন্যদিকে বাংলাদেশসহ বিশ্বের আরও অন্য বাকীদেশগুলো আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সাহ্‌রী খাওয়ার পর শুক্রবার থেকে রোজা শুরু হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ